Wednesday, June 24, 2026

মোদি সরকারের নীতির প্রতিবাদে আগামী সপ্তাহে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক

Date:

Share post:

বেসরকারিকরণ, আউটসোর্সিং, শূন্য পদে নিয়োগ এবং নয়া পেনশন নীতির প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল ট্রেড ইউনিয়নগুলি। একইসঙ্গে ক্রমাগত সুদ কমানো এবং গ্রাহক স্বার্থের বিষয়গুলিকে মাথায় রেখে চলতি মাসের শেষের দিকে আবারও একবার ব্যাংক ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ব্যাংক ইউনিয়নগুলি।

মোদি সরকারের নয়া আইনের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। তাদের সেই দাবিকে সমর্থন জানিয়ে একই সঙ্গে নিজেদের দাবিগুলোকে তুলে ধরে ওইদিন ধর্মঘটে সামিল হচ্ছে অধিকাংশ ব্যাংক ইউনিয়ন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ২৬ নভেম্বর হতে চলেছে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট। শুধু তাই নয় ২৬ নভেম্বর প্রস্তাবিত এই ব্যাংক ধর্মঘটে সামিল হতে চলেছে রিজার্ভ ব্যাংকের কর্মচারীরাও। ফলস্বরূপ ওই তারিখে দেশের ব্যাঙ্কিং পরিষেবা কার্যত অচল হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“পুনর্জন্ম”, শ্রাদ্ধের দিনই বাড়ি ফিরলেন করোনাজয়ী!

এ প্রসঙ্গে ব্যাংক কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন BEFI এক বিবৃতিতে জানিয়েছে, দেশে ফিক্সড ডিপোজিটের সুদের হার ব্যাপকভাবে কমতে শুরু করেছে। ফিক্সড ডিপোজিটের সুদের হার কমেছে আরও তিনটি ব্যাংক। যার মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও। বর্তমানে দেশের বৃহত্তর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সাধারণ মানুষের ন্যুনতম সুদের হার ২.৯ শতাংশ। ফলস্বরূপ চূড়ান্ত সমস্যার মুখে দেশের মধ্যবিত্ত ও প্রবীণ মানুষেরা। কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানানো হয়েছে BEFI এর তরফে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...