Wednesday, June 24, 2026

“পুনর্জন্ম”, শ্রাদ্ধের দিনই বাড়ি ফিরলেন করোনাজয়ী!

Date:

Share post:

শ্রাদ্ধের সমস্ত আয়োজন সাড়া। আর ঘণ্টা কয়েকের মধ্যেই তাঁর শ্রাদ্ধ-এর রীতি-আচার পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন পরিবারের লোকেরা। হঠাৎই “পরলোক” থেকে সশরীরে “ইহলোক”-এ হাজির “মৃত” সেই করোনাজয়ী ব্যক্তি। বাড়ি ফিরেই প্রমাণ করলেন তিনি মরেননি।

কিন্তু কীভাবে সম্ভব? এ তো অলৌকিক কাণ্ড! আসলে গল্প মনে হলেও এটাই সত্যি! সম্প্রতি যাঁকে হাসপাতাল থেকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তিনি আদৌ মারা যাননি।

এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরাটি এলাকায়। জানা গিয়েছে, করোনা হওয়ায় ওই ব্যক্তি ভর্তি ছিলেন খড়দহের একটি হাসপাতালে। কয়েকদিন চিকিৎসার পর তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানিয়ে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মত আজ, শনিবার তাঁর শ্রাদ্ধ-শান্তি অনুষ্ঠান। ঠিক তার আগে গতকাল রাতে থানা থেকে পরিবারকে জানিয়ে দেওয়া হয়, “মৃত” ওই ব্যক্তি মারা যাননি। তিনি জীবিতই আছেন, তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। এবং সশরীরে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। শ্রাদ্ধের শোক নয়, আনন্দে আত্মহারা পরিবারের লোক।

আরও পড়ুন : ছাদের কৃত্রিম জলাশয়ে ছট পালন কোন্নগরের আদর্শনগরে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...