Sunday, April 12, 2026

দিলীপ বললেন ফোন গিয়েছিল, বৈশাখী বললেন কোনও ফোন বাজেনি

Date:

Share post:

আমন্ত্রণ জানানো হয়েছিল, না হয়নি? এ নিয়ে তরজা এবার দিলীপ-বৈশাখীর।

বিজেপির বিজয়া সম্মিলনীতে ডাক পাননি বৈশাখী। তাই আসছেন না শোভনও। প্রত্যুত্তরে দিলীপ ঘোষ বলেন, সকলকেই ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওনাকেও ফোন করা হয়েছিল। হতে পারে তিনি ফোন তোলেননি।

আরও পড়ুন : বৈশাখীর আমন্ত্রণ নেই, গোঁসায় বিজয়া সম্মিলনী বয়কট শোভনের!

পাল্টা বৈশাখী বলেন, না কোনও ফোন আসেনি। কোনও ফোন বেজেও যায়নি। ফলে আমন্ত্রণ না আসায় যাওয়ার প্রশ্ন নেই। শোভনবাবুর সিদ্ধান্ত উনি যাবেন না। এটা ওনার সিদ্ধান্ত।

শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় পাল্টা বলেছেন, বৈশাখীকে যত দেখছি তত অবাক হচ্ছি। জোর করে সব কিছু পেতে চায়। আমন্ত্রণও। তা হয় নাকি! আর শোভনবাবুকে যত দেখছি তত অবাক হচ্ছি। এই শোভন চট্টোপাধ্যায়কে আমি অন্তত বিগত ২২ বছর ধরে চিনি না।

আরও পড়ুন : বৈশাখী কে? চিনি না তো! শোভন বান্ধবীকে বিদ্রূপ কাকলির

রাজনীতির খবরের চাইতে শোভন-বৈশাখী তার বাইরের আলোচনার ভিতরেই বেশি ঘুরপাক খাচ্ছেন। কবে সেই পরিবৃত্তের বাইরে আসবেন, সেটাই এখন দেখার।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...