Sunday, February 22, 2026

ছত্রধরকে গ্রেফতার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA

Date:

Share post:

এক দশক আগের এক খুনের মামলায় তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। এদিকে ছত্রধরকে গ্রেপ্তার করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কলকাতার বিশেষ আদালত। সেই নির্দেশ বাতিলের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এনআইএ।

১১ বছর আগে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল ছত্রধর মাহাতর বিরুদ্ধে। এই খুনের মামলাতে ইউএপিএ ধারা যোগ করে পুনর্তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই। তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ তোলা হয়েছে ওই মামলায় বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তেরা। যার জেরেই অভিযুক্তদের গ্রেফতার করে হেফাজতে নিতে চায় তদন্তকারী সংস্থা। তবে সেখানে সমস্যা দাঁড়িয়েছে বিশেষ আদালতের নির্দেশ। যার জেরেই বিশেষ আদালতের নির্দেশের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হল তদন্তকারী সংস্থা। আগামী ২৭ নভেম্বর হাইকোর্টে এনআইএ-র আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন:অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তদের বিশেষ আদালতে হাজিরার দিন থাকলেও সেখানে কেউ উপস্থিত হননি। এর পরই বিশেষ আদালতের নির্দেশ বাতিলের আবেদন করে এবং ছত্রধরদের হেফাজতে নিতে চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। এ প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশেষ আদালতের নির্দেশের বিরুদ্ধে এনআইএ হাইকোর্টে আবেদন করেছে বলে জেনেছি। ইমেইলের মাধ্যমে সমস্ত নথিও পেয়ে গিয়েছি। আগামী ২৭ নভেম্বর শুনানি রয়েছে হাইকোর্টে।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...