Wednesday, June 10, 2026

নেতাজির জন্মদিন পালিত হোক ‘দেশপ্রেম দিবস’ হিসেবে মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

Date:

Share post:

স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করার দাবি উঠেছে একাধিকবার। তবে এখনো সে দাবিতে সীলমোহর দেয়নি কেন্দ্রীয় সরকার। আসন্ন নেতাজির জন্মদিন ২৩ শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর পর এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ফরওয়ার্ড ব্লক। চিঠিতে তাদের আর্জি, ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করা হোক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।

আসন্ন ২৩ শে জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। তার আগে এই জন্মদিনকে স্মরণীয় করতে একাধিক দাবিসহ মোদিকে চিঠি লিখলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। চিঠিতে তিনি লিখেছেন, ‘একতা, বিশ্বাস ও বলিদান’ নেতাজির এই আহ্বান এখন আরও বেশি প্রাসঙ্গিক। ফরওয়ার্ড ব্লকের প্রস্তাব ১২৫তম বছরে নেতাজির উপরে স্ট্যাম্প ও মুদ্রা প্রকাশ, তাঁর নামে সাহসিকতার পুরস্কার চালু বা স্কুল-কলেজের পাঠ্যক্রমে নেতাজিকে নিয়ে বিশেষ অধ্যায় অন্তর্ভুক্তির মতো পদক্ষেপ করুক কেন্দ্র।

আরও পড়ুন:বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে লকেট, লড়ছেন নিশীথও

একই সঙ্গে ফরোয়ার্ড ব্লকের সমস্ত রাজ্য কমিটি ও দলীয় সদস্যদের কাছে শীর্ষ নেতৃত্বের তরফে আবেদন জানানো হয়েছে ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির জন্মদিনকে স্মরণীয় করতে বিশেষ পরিকল্পনা ও ভাবনার কথা তারা যেন দলকে জানান।

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...