Saturday, June 13, 2026

বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে লকেট, লড়ছেন নিশীথও

Date:

Share post:

ডিসেম্বরেই সম্ভবত মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ। আর সেই পথ ধরে মন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা লকেট চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয় উপ-মুখ্যমন্ত্রিত্ব থেকে নাম কাটা যাওয়া সুশীল মোদির হয়ে যেতে পারেন রাজ্যপাল। এবং এই মানচিত্রের কোথাও নেই মুকুল রায়।

বিহার ভোট, উপনির্বাচন, রাজ্যসভার ভোট শেষ। এবার যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেগুলির দিকে তাকানো শুরু কেন্দ্রের। ফলে তালিকায় সময় স্বাভাবিকভাবে চলে এসেছে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম। এবং বাংলার চোখ নিশ্চিতভাবেই গেরুয়া ব্রিগেডের দিকে। দলীয় পদ পাওয়ায় মুকুল রায় আপাতত এই দৌড়ে নেই। তাছাড়া মুকুলের বিরুদ্ধে একের পর এক যেভাবে নানা অভিযোগ উঠছে, তাতে তাকে সরকারে আনার প্রশ্নে মোদি-শাহ দুজনেই নারাজ। ফলে নাম এসেছে লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং নিশীথ প্রামাণিকের নাম রয়েছে। কিন্তু এই দৌড়ে অনেকটাই এগিয়ে লকেট। লড়াকু নেত্রী, লোকসভায় দূরন্ত বলছেন, দলের সব গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য। তাঁর সঙ্গে লড়ছেন নিশীথ। উত্তরবঙ্গকে ধরতে নিশীথের ভাগ্যে শিকে ছিড়তেও পারে। আলুওয়ালিয়া মন্ত্রী হিসাবে রাজ্যে খুব একটা দাগ ফেলতে পারেননি। তাই তিনি আলোচনার অনেক দূরে।

মধ্যপ্রদেশ থেকে বড় মন্ত্রক পেতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেরলেও একুশে ভোট। তাই সেখানে পিকে কৃষ্ণদাস মন্ত্রী হতে পারেন। মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে মহারাষ্ট্র থেকে দেবেন্দ্র ফড়নবিশ কেন্দ্রে জায়গা পেতে পারেন। আর সুশীল মোদি দিল্লি বা পুদুচেরির রাজ্যপাল হতে পারেন।

মোদি মন্ত্রিসভায় সর্বাধিক ৭৯জন মন্ত্রী হতে পারেন। এই মহূর্তে সংখ্যাটা ৫৩। সম্প্রসারণের পর ৬৩ হতে পারে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...