Monday, April 13, 2026

ছোটদের নিয়ে কর্মশালার আয়োজন ‘অশোক নগর নাট্যমুখ’এর

Date:

Share post:

ছোটদের নিয়ে অশোকনগর নাট্যমুখ কর্মকাণ্ড শুরু করেছিল নাট্যদল শুরুর দিন থেকেই। শিশু দিবসকে কেন্দ্র করে ছোটদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করলো অশোক নগর নাট্যমুখ। আয়োজক নাট্যমুখের কর্ণধার অভি চক্রবর্তী এবং নাট্যমুখের প্রতিষ্ঠা সদস্যা সংগীতা চক্রবর্তী , অভীক ভট্টাচার্য এবং প্রাবন্ধিক কৌশিক মজুমদার। চল্লিশজন শিশু-কিশোর সমন্বয়ে শুরু হয় আর্ট এন্ড ক্র্যাফটের কর্মশালা। আসেন দেবসাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার। নাট্যমুখের সদস্যেরা মঞ্চস্থ করে সংগীতা চক্রবর্তীর নাট্যরূপ ও নির্দেশনায়, বিভূতি ভূষণ বন্দ্যোপধ্যায়ের গল্প অবলম্বনে নাটক ভৌতিক পালঙ্ক। একেবারে কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ।

দেব সাহিত্য কুটিরের কর্ণধার উচ্ছ্বসিতভাবে জানান, এত ছোটদের নিয়ে শহর থেকে দূরে বসে নাট্যমুখ এক ঐতিহাসিক কাজ করে চলেছে। এই একত্রে থেকে থিয়েটার করবার ভাবনা, “অমল আলো” নামক নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ এবং সারাদিনব্যাপী এমন মনোগ্রাহী আয়োজনের জন্য তিনি নির্দেশক অভি চক্রবর্তী সহ সমগ্র দলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, সাহিত্যের প্রচার ও প্রসারে নাট্যমুখ যেন আরও সাহিত্যনির্ভর নাট্য তৈরি করে ভবিষ্যতে।

আরও পড়ুন-রক্তদানে ক্লাবকে সাহায্য, পাশে রোটারি

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...