Wednesday, March 11, 2026

অস্ট্রেলিয়ায় রোহিত-ইশান্তকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামবে কোহলিরা

Date:

Share post:

অস্ট্রেলিয়ায় এবার নয়া সমস্যায় কোহলি ব্রিগেড । প্রথম টেস্ট শুরুর আগে রোহিত ও ইশান্ত শর্মার দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে । কারণ, আগামী তিন-চারদিনের মধ্যে অস্ট্রেলিয়াগামী বিমান ধরতে পারছেন না রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। যদিও এর আগে, টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন যে, আগামী চার-পাঁচদিনের মধ্যে রোহিত ও ইশান্ত যদি অস্ট্রেলিয়ায় না পৌঁছান, তাহলে তাঁদের টেস্ট সিরিজে দলের বাইরে চলে যেতে হতে পারে।
রোহিত ও ইশান্ত বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন এবং ফিটনেস বাড়ানোয় মগ্ন। চোটের কারণে সদ্যসমাপ্ত আইপিএলের কয়েক ম্যাচের পরই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ইশান্ত। অন্যদিকে, রোহিত হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইপিএলে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত।
রোহিত ও ইশান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল কোভিডের জন্য অস্ট্রেলিয়ার কোয়ারেন্টাইনের কঠোর নিয়ম। অস্ট্রেলিয়ার পৌঁছনোর পর দুজনকেই য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনেে থাকতে হবে।
ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। এ জন্য আগামী তিন বা চারদিনের মধ্যে তাঁরা যদি অস্ট্রেলিয়ায় না পৌঁছান, তাহলে এই দুই ক্রিকেটার অন্তত প্রথম টেস্ট খেলতে পারবেন না।
আইপিএলে চোটের কারণে নির্বাচকরা রোহিতকে অস্ট্রেলিয়া সফরে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রোহিত প্লেঅফ ও ফাইনালে খেলার পর তাঁকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়। ইশান্তের অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে যোগ দেওয়ার শর্ত ছিল, তাঁকে পুরোপুরি ফিট হতে হবে। সবমিলিয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই সমস্যায় টিম ইন্ডিয়া ।

spot_img

Related articles

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...