Site Logo

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

EBBS Desk·
আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে দিল্লি হয়ে তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। ঠিক তার পরের দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (chief justice of Calcutta High Court) তাঁকে রাজ্যপালের পদে শপথবাক্য পাঠ করাবেন বলে সূত্রের খবর। দুপুর ১২ টা নাগাদ এই অনুষ্ঠান শুরু হবে। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও থাকবেন অন্যান্য বিশিষ্ট অতিথিরাও।

Sponsored

Sranchi In Article

গত বৃহস্পতিবার ও রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (CV Anand Bose) হঠাৎ পদত্যাগ করার পরই তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বে থাকা আর এন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়। এদিকে, অতীতের বিরোধ ভুলে প্রাক্তন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলায় ধর্না কর্মসূচি প্রত্যাহারের পরই তিনি আলিপুরের সরকারি অতিথি ভবনে গিয়ে বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বোসের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেন, “আমাদের গভর্নর অনেক দিন এখানে ছিলেন। উনি ‘সৌজন্য’-তে আছেন। কাল চলে যাবেন। প্রাক্তন রাজ্যপাল, যাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, অবিচার হয়েছে।”

এর আগে সমাজমাধ্যমেও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা। তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কোনও রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাপের মুখে পড়ে তাঁকে পদত্যাগ করতে হয়ে থাকে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

4h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

7h ago

More from রাজ্য

View All →