Monday, April 6, 2026

খেজুরিতে সভা বাতিল করে শুভেন্দুকে বার্তা দিল তৃণমূল

Date:

Share post:

এই প্রথম একেবারে অরাজনৈতিক ব্যানারে খেজুরি দিবস পালন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর তৃণমূলের ব্যানারে এই কর্মসূচি হয়ে থাকে। এবার তার ব্যতিক্রম হল। মঙ্গলবার কোনও রাজনৈতিক বিতর্ক তৈরি করেননি তিনি।
এদিন ফের পুরনো ছন্দে দেখা গিয়েছে শুভেন্দুকে। বিপুল পরিমাণ অনুগামীদের নিয়ে তিনি একেবারে মিছিলের সামনে প্ল্যাকার্ড হাতে, ব্যানার ধরে সন্ত্রাস বিরোধী পদযাত্রার নেতৃত্ব দেন।

আরও পড়ুন-করোনা রুখতে তিন দাওয়াই অমিতের, কেন্দ্র-রাজ্য মিলে কাজের পরামর্শ
যদিও শুভেন্দুর এই পদযাত্রা শুরুর আগে খেজুরিতে একটি কর্মসূচি ছিল তৃণমূলের । সেই কর্মসূচি বাতিল করে তৃণমূল। নন্দীগ্রাম দিবসে পাল্টা সভা করায় বিতর্ক তৈরি হয়েছিল । এদিন কর্মসূচি বাতিল করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব পরিবহন মন্ত্রীকে বার্তা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
ফোনে এবং মুখোমুখি বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন সাংসদ সৌগত রায়। সেই বৈঠক নিয়ে দুজনের কেউ সংবাদমাধ্যমে কিছু খোলসা করে বলেননি। এই আবহে বিকেলে খেজুরিতে তৃণমূলের কর্মসূচি বাতিল ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সভাস্থলের পাশে শুভেন্দুর একটি বিশালাকার কাটআউট ছাড়া মঞ্চের কোথাও কোনও পতাকা, পোস্টার, ব্যানার লাগানো হয়নি।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি। আমি ২০১০-এ এসেছিলাম। ২০১১ থেকে ২০১৯-এও এসেছিলাম। আমি আপনাদের পাশে সর্বদা এভাবেই থাকতে চাই”।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...