Saturday, April 4, 2026

মাছে-ভাতে বাঙালি, ‘বেনফিস’ এবার শহরবাসীর দুয়ারে-দুয়ারে

Date:

Share post:

মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালিদের মুখে কিছু রোচে না। এবার মৎস্যপ্রেমীদের জন্য সুখবর! করোনা পরিস্থিতিতে কলকাতায় বাড়ি বাড়ি ‘রেডি টু কুক-ইট’ এবং কাঁচা মাছ পৌঁছে দেবে বেনফিস। অ্যাপ নির্ভর এই পরিষেবা নতুন বছরের গোড়াতেই চালু করছে মৎস্য দফতরের অধীনে থাকা এই সংস্থাটি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গুগল প্লে স্টোরে গিয়ে ‘BENFISH REVELRY’ টাইপ করলেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। চন্দ্রনাথ সিনহা বলেন, “ধাপে ধাপে এই পরিষেবা জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি শহরের বুকে বেনফিস একাধিক স্থায়ী কাউন্টার খুলতে চলেছে। ক্রেতারা অ্যাপে ভার্চুয়াল মাছের আইটেম দেখে সন্তুষ্ট না হলে, এই কাউন্টারে গিয়ে পছন্দ মতো বরাত দিতে পারবেন।”

মৎস্যমন্ত্রীর কথায়, করোনা আবহে ভিড় এড়াতে সাধারণ মানুষ বাজারে কম যাচ্ছেন। আমরা সেই জায়গায় সরকারি ব্যবস্থাপনায় কাঁচা কিংবা রান্না করা হরেক পরিচিত-অপরিচিত মাছ মানুষের দরজায় পৌঁছে দিতে চলেছি। ওয়াকিবহাল মহলের দাবি, বেনফিসের এই উদ্যোগ সফল হবে। এ প্রসঙ্গে বেনফিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিধান রায় বলেন, “করোনা পর্বে লকডাউনে আমরা শহরের প্রবীণ নাগরিকদের দরজায় এই পরিষেবা পৌঁছে দিয়েছিলাম। তাতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারপরই অ্যাপ নির্ভর এই মাছ সরবরাহের পরিকল্পনা করা হয়।” তিনি আরও বলেন, এই পরিষেবাকে জনপ্রিয় করতে দাম সাধারণের নাগালের মধ্যে রাখা হবে। বেনফিস কলকাতার বুকে ২৫টি কাউন্টার খুলছে। নয়া বছরেই তার সূচনা হবে। গড়িয়া, উল্টোডাঙা, গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকায় এই কাউন্টার চালু হতে চলেছে।

আরও পড়ুন-গৃহপরিচারিকারাও বনধে সামিল হবেন, দাবি বামেদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...