Saturday, March 14, 2026

বাংলা কাশ্মীর! দিলীপের বিস্ফোরণ, কুণাল বললেন দলে লড়াই ঢাকতে এসব বলতে হচ্ছে

Date:

Share post:

বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বীরভূমে চা চক্রে গিয়ে বুধবার সকালে বীরভূম সহ বাংলাকে দ্বিতীয় কাশ্মীর বলে মন্তব্য করে বসেন। অভিযোগ, এখানে বাথরুম থেকে বোমা পাওয়া যায়। জঙ্গিরা ধরা পড়ে। তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরি হয়। বারুদের স্তূপে বসে রয়েছে এই জেলা। বাংলা যেন দ্বিতীয় কাশ্মীর। পাল্টা তৃণমূল মুখপাত্র, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, আসলে বিজেপিতে এখন আদি আর নব্য বিজেপির লড়াই চলছে। কৈলাশ বিজয়বর্গীরা দিলীপকে সরাতে চাইছেন। দলের অভ্যন্তরীণ চাপ প্রবল। সেসব থেকে মানুষের মন ঘোরাতেই এসব কথা বলতে হচ্ছেন রাজ্য সভাপতিকে। তাছাড়া দিলীপবাবু সম্প্রতি উত্তরবঙ্গ থেকে ঘুরে এসেছেন। সেখানকার উন্নয়ন আর সৌন্দর্যে দেখে এসে মুগ্ধ দিলীপ বীরভূমের রুক্ষ্ণ মাটিতে পড়েছেন। ফলে গুলিয়ে ফেলে এসব মন্তব্য করেছেন। একটি কথাও ওঁর মনের কথা নয়। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও একই সুরে বলেন, কী বলছেন! ভেবে বলা উচিত। কাশ্মীর আর বীরভূম এক বিষয় হলো!

দিলীপ এদিন চা চক্রে বলেন, বিজেপির কর্মসূচি অনুসরণ করছে তৃণমূল। অমিত শাহ আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর তাঁকে অনুসরণ করে মুখ্যমন্ত্রী গেলেন। কুণাল পাল্টা বলেন, মানুষের দরবারে এ রাজ্যে প্রথম যিনি যেতেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই জনসংযোগের কারণেই বিজেপিকে চায়ে পে চর্চায় নামতে হয়েছে। প্রদীপবাবু অবশ্য তৃণমূল-বিজেপির ‘আদিবাসী প্রেম’কে কটাক্ষ করে বলেন, এটা কোনও প্রতিযোগিতা হলো? যদি কাজই করতে হয়, তাহলে আদিবাসীদের জন্য ৫০০টি বাড়ি করে দিন না। সিপিএম নেতা মহম্মদ সেলিম দিলীপের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, যেখানে আরএসএস ঢোকে সেখানেই দাঙ্গা, লড়াই হয়। মানুষ অভিজ্ঞতা দিয়ে সব বোঝেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...