Saturday, June 27, 2026

হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল টাইগার! বাঘে-মানুষে রুদ্ধশ্বাস লড়াইয়ের ভিডিও ভাইরাল

Date:

Share post:

বাঘের গুহা নয়, খোদ বাঘের মুখ থেকেই এবার ফিরে এলেন দুই ব্যক্তি। অসমের তেজপুর বিশ্ববিদ্যায়ের কাছে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আচমকা হানা দেয় এক রয়্যাল বেঙ্গল টাইগার। এমন জায়গায় বাঘের উপস্থিতিতে প্রথমে হতচকিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি লেগে যায়।

সামনে থাকা দুই ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়ে বাঘটি। বাঘে-মানুষে বেশ কিছুক্ষণ চলে ধস্তাধস্তি। তবে শেষ পর্যন্ত কোনওভাবে বাঘের থাবা থেকে নিজেদের উদ্ধার করেন ওই দুই ব্যক্তি। আর বাঘটিও তাঁদের ছেড়ে পালায় জঙ্গলে। তড়িঘড়ি ওই দুই গুরুতর জখম ব্যক্তিকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। খবরে পেয়ে ছুটে এসে বনকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বাঘে-মানুষের এই লড়াই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বন দফতরের অনুমান, কাজিরাঙা বা নামেরি ন্যাশনাল পার্ক থেকেই বাঘটি কোনওভাবে লোকালয়ে বেরিয়ে এসেছিল।

আরও পড়ুন : মর্মান্তিক! পথ দুর্ঘটনায় মৃত্যু কোচবিহারের টিএমসিপি-র জেলা সভাপতির

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...