Friday, April 3, 2026

পাহাড়ে ওঠার আগে শিলিগুড়িতে সভা করার প্রস্তুতি গুরুং বাহিনীর

Date:

Share post:

পাহাড়ে ওঠার আগে শিলিগুড়িতে সভা করবেন বিমল গুরুং। মোর্চার তরফে বিশাল ছেত্রী এ কথা জানিয়েছেন। তবে কবে তিনি পাহাড়ে যাবেন সে কথা জানানো হয়নি। তবে তিনি বিনয় তামাংদের এক হাত নিয়ে বলেন, গুরুংয়ের নাম শুনে বিনয়কে হাসপাতালে যেতে হয়েছে। ও বুঝেছে পাহাড়ের আসল নয়নের মণি কে!

কিন্তু বিমল পাহাড়ে কবে যাবেন সে নিয়ে ধন্দ থাকলেও জানিয়েছেন, পাহাড়ে গিয়ে নিজের বাড়িতেও যাবেন গুরুং। তবে এ ব্যাপারে রাজ্য প্রশাসন তাড়াহুড়ো করতে রাজি নয়। তাই এখনই পাহাড়ে না গিয়ে সমতলে থাকতে পারেন। সম্প্রতি চা বাগান এলাকায় উত্তেজনা তৈরি হয়। সে কথা মাথায় রেখেই এগোতে চাইছে প্রশাসন। অসুস্থ বিনয়ের হয়ে কাজ করছেন অনিত থাপা। তিনি অবশ্য আগের মতো যুদ্ধং দেহি মনোভাব নিয়ে বসে নেই। বলেছেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন:উত্তরবঙ্গে ভাল ফলের আশা যেন না করে গেরুয়া শিবির, ঘোষণা গুরুংপন্থী মোর্চা নেতার

উল্টো দিকে কলকাতায় বসে তরাই, ডুয়ার্স, পাহাড়ের কর্মী সমর্থকদের সঙ্গে রোজ বৈঠক করছেন গুরুং। আপাতত শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সভা করার প্রস্তুতি চলছে। নেওয়া হচ্ছে পুলিশের অনুমতিও।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...