Saturday, April 4, 2026

‘আকাশের ওপরে আমরা দু’জন একদিন ফুটবলে শট নেব’, রাজপুত্র বিয়োগে শোকাতুর রাজা

Date:

Share post:

২০২০ যে মারাদোনাকেও কেড়ে নিল, এ খবর মানতে পারছেন না ফুটবল অনুরাগীরা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই খবরে এখনও ধাতস্থ হতে পারেনি ফুটবল বিশ্ব। রাজপুত্রের প্রয়ানে শোকাতুর রাজাও। ব্রাজিলিয়ান কিংবদন্তি আর্জেন্তাইন লেজেন্ডের মৃত্যুতে একজন বন্ধুকে হারালেন পেলে।

আরও পড়ুন : “আমার হিরো আর নেই … আমি তোমার জন্য ফুটবল দেখতাম”, মারাদোনাকে শেষ শ্রদ্ধা সৌরভের

রাজপুত্র আজ চির নিদ্রায়। বন্ধুর চিরবিদায়ে মনখারাপ আর এক কিংবদন্তির। টুইট করে তিনি লেখেন, “দুঃসংবাদ! আমি এক বন্ধুকে আর বিশ্ব এক কিংবদন্তিকে হারাল। এখনও অনেক কিছু বলার আছে। আপাতত, ঈশ্বর ওর পরিবারের সদস্যদের শক্তি দিন। আমি আশা করি, একদিন আমরা একসঙ্গে আকাশে বল খেলতে পারব।”

পেলে না মারাদোনা? তাঁদের মধ্যে কে সেরা, সেবিষয়ে তর্ক-বিতর্ক চিরকালের। একজনকে বলা হত রাজা, তো অন্যজনকে ঈশ্বর। কিন্তু, ‘রাজা’ এবং ‘ঈশ্বর’-এর সম্পর্ক যে এ সবের ঊর্ধ্বে, মারাদোনা-বিয়োগে কাতর হয়েও তা জানাতে ভুললেন না তিনি।

ব্যক্তিগত জীবনে এতে-অপরের প্রতি বৈরি মনোভাব পেলে বা মারাদোনা, কারোও মধ্যেই কখনও ছিল না। একে অপরকে পরম বন্ধু বলেই সম্বোধন করতেন তাঁরা। খেলা ছাড়ার পর থেকে অনেক অনুষ্ঠানেই দুজনকে দেখা গিয়েছে একসঙ্গে। দুই কিংবদন্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল অগাধ। স্বাভাবিকভাবেই তাই মারাদোনার মৃত্যুতে ভেঙে পড়েছেন পেলে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...