Saturday, April 4, 2026

এক দেশ,এক নির্বাচন-এর পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Date:

Share post:

এক দেশ, এক নির্বাচন চালু করার পক্ষে ফের জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্য, ভারতের বর্তমান নির্বাচন কাঠামোতে নষ্ট হচ্ছে প্রচুর অর্থ। হচ্ছে অপ্রয়োজনীয় সময় নষ্টও।

আরও পড়ুনকরোনা টিকা তৈরি কদ্দূর? অগ্রগতি জানতে মোদি যাবেন সেরাম ইনস্টিটিউট
বৃহস্পতিবার অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্সদের কনফারেন্সে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে তিনি বলেন, ‘এক দেশ, এক নির্বাচন নিয়ে এখন আর তর্কের অবকাশই নেই। গোটা ভারতজুড়ে কয়েকমাস অন্তর বিভিন্ন রকম ভোট চলে। যেটা আখেরে দেশের প্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।‘
প্রিসাইডিং অফিসারদের বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেন তিনি। তিনি স্পষ্ট জানান, এক দেশ এক নির্বাচন চাইছেন। মোদি বলেন, লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন আমাদের একটাই ভোটার তালিকাও তৈরি করা দরকার। এখন প্রত্যেক ভোটের জন্য আলাদা আলাদা ভোটার তালিকা রয়েছে। কেন আমরা অপ্রয়োজন অর্থ নষ্ট করছি, কেনই বা বাজে সময় ব্যয় করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আর ভিন্ন ভিন্ন তালিকার কোনও দরকার নেই।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...