Friday, June 26, 2026

ঘরোয়া আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ

Date:

Share post:

আড়ম্বরহীন ভাবেই বিয়েটা সেরে ফেললেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। রেজিস্ট্রি এবং সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। একদম ঘরোয়া আয়োজনে দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন তাঁরা।

আরও পড়ুন : ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নেতাজীর ভুমিকায় অভিষেক

সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল এই বিয়ের আসর। একেবারেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন অনির্বাণ। বন্ধু আর পরিচিতদের সঙ্গে গান, গল্প, আড্ডা আর খাওয়াদাওয়া করেই নতুন জীবন শুরু করলেন এই দুই নাট্যব্যক্তিত্ব। বৃহস্পতিবার সকাল থেকেই অনির্বাণের বিয়ে নিয়ে তুমুল উৎসাহ ছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। বিয়ের ছবি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল।

লাল প্রিন্টেড পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন অনির্বাণ। মধুরিমা পরেছিলেন লাল শাড়ি। কপাল-ভরতি সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, সঙ্গে মানানসই সোনার গয়নাতে দেখা মিলল তাঁর। একেবারেই নববধূর চেহারায় ক্যামেরাবন্দি হয়েছেন মধুরিমা। আগামিকাল, ২৭ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের জায়গাতেই রিসেপশনের আয়োজন করা হয়েছে।

এই বিবাহ পর্ব, অনেক আগেই হওয়ার কথা থাকলেও, লকডাউনের কারণে তা পিছিয়ে গিয়েছিল। এই জুটির প্রেম সম্পর্ক বহুদিনের, প্রায় ১২ বছর। অনির্বাণের স্ত্রী, মধুরিমা গোস্বামীর ছোটোবেলা কেটেছে একেবারেই সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা, পদ্মশ্রীখ্যাত মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। মধুরিমা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নাটকের সূত্র ধরেই দুজনের আলাপ ও বন্ধুত্ব। বহু নাটকে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দু’জনেই সংস্কৃতি জগতের, ফলে মনের মিলটা তৈরি হয়েছিল সেখান থেকেই।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...