Saturday, April 4, 2026

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য , অগ্নিমিত্রার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

দিনকয়েক আগে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পল। বিজেপির মহিলা মোর্চার সেই মন্তব্য নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছিল । সেই মন্তব্যের জেরে শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৪ নভেম্বর। তমলুকে গিয়ে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অগ্নিমিত্রা। তমলুক থানায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৩০৬ ও ৫০৯ ধারায় দায়ের হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নারী সুরক্ষার দাবি সংক্রান্ত মিছিলে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে তীব্র বিতর্ক তৈরি করেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী।
তিনি বলেছিলেন, মালদায় কয়েকদিন আগে ধর্ষণ হয়েছে, তারকেশ্বরেও হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা করছে। দিদি ওদের বলে দিয়েছে, তোদের তো চাকরি দিতে পারিনি। তোদের এন্টারটেনমেন্টের যখন প্রয়োজন হবে তোরা গিয়ে ধর্ষণ করবি। আমি ক্ষতিপূরণ দিয়ে দেব।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রার মন্তব্যে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সমালোচনায় সরব হয় তৃণমূল থেকে সিপিএম।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যাঁরা এইধরনের কথা বলেন তাঁরা মানুষের পর্যায়ে আছে বলে মনে করি না। বোনের আর্তনাদ যাতে না হয় তার ব্যবস্থা করব।এটা উত্তরপ্রদেশ নয়। এসব বাংলায় হয় না। বাংলায় আমরা নারীশক্তির পুজো করি, সেটা অনুভব করার ক্ষমতা অগ্নিমিত্রা পলের নেই।

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, মহিলাদের এঁরা এই চোখেই দেখেন। উত্তরপ্রদেশে এত বড় ঘটনা ঘটল, তখন ধর্ষণকারীদের পক্ষেই দাঁড়াল ওঁদের দল। ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এই মন্তব্যের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরাও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...