Tuesday, June 16, 2026

জমি সমস্যায় ডেউচা পাচামির প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল

Date:

Share post:

জমি সমস্যায় ডেউচা পাচামির প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল। শুক্রবার ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল পরিদর্শনে যান রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত। সেখানেই তাঁকে ঘিরে ধরেন এলাকার আদিবাসীরা। বলেন তাঁদের সমস্যার কথা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্বপন দাশগুপ্ত।

কেন্দ্র সরকারের কাছ থেকে প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের ছাড়পত্র পেয়ে সরজমিনে কাজকর্ম শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমির মালিকানা নিরূপণের কাজও শুরু হয়েছে। উচ্ছেদের আশঙ্কায় দ্বিধা বিভক্ত আদিবাসীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। রাজ্যের মুখ্য সচিবের ডেউচা তে বৈঠকের দিন জেলার অন্যতম আদিবাসী নেতা রবীন সরেন ও কিছু অনুগামী উপস্থিত থাকলেও আর এক আদিবাসী নেতা সুনীল সরেনের অনুগামীরা সেই সভাতে ডাক পাননি। সেদিন তাদের কোনো কথাই শোনেনি রাজ্য সরকার, বলে অভিযোগ তাদের। সেই বিক্ষুব্ধ আদিবাসীদের সঙ্গে শুক্রবার গাবারবাথানে কথা বললেন রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত। তিনি তাদের দাবিদাওয়া দিল্লিতে পৌঁছে দেবার আশ্বাসও দিয়েছেন।

আরও পড়ুন- কলকাতা পুলিশে রদবদল, কোন্ থানায় কে দেখে নিন

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...