Saturday, April 4, 2026

এইচআরবিসি-র পর এবার সরকারি নিরাপত্তা ছাড়ছেন শুভেন্দু

Date:

Share post:

এবার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করার আবেদন জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি নিরাপত্তা ছাড়বেন বলে ইতিমধ্যেই তিনি চিঠি পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। মাত্র 24 ঘণ্টা আগে জানা যায়, যে এইচআরবিসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় এই খবরের পরে শুক্রবার সকালে সরকারি নিরাপত্তা ছাড়ছেন বলে খবর সামনে আসে।

প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। একাধিক নিরাপত্তারক্ষী, গাড়ির কনভয় এবং পাইলট কার থাকে তাঁর সঙ্গে। কিন্তু সরকারের দেওয়া এসব নিরাপত্তায় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন:ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য , অগ্নিমিত্রার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

কয়েকদিন আগেই খবর প্রকাশিত হয়েছিল শুভেন্দুকে ঘিরে রাখছেন তাঁর নিজস্ব নিরাপত্তা কর্মীরা। ‘দাদার অনুগামী’দের মধ্যে থেকেই সেই নিরাপত্তা বাহিনী তৈরি করা হয়েছে বলে খবর। এবার সরকারি নিরাপত্তা ছাড়ছেন পরিবহনমন্ত্রী। প্রথমে এইচআরবিসি-এর চেয়ারম্যান পদ এবং তারপর সরকারি নিরাপত্তা ছাড়া এই সমস্ত পদক্ষেপকেই দল ছাড়া স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...