Saturday, April 4, 2026

মমতার সঙ্গেই আছেন, জানিয়ে দিলেন শুভেন্দুর বাবা ও ভাই

Date:

Share post:

যেমনটি মনে করা হচ্ছিল, জল সেদিকেই গড়ালো। আপাতত জল্পনার অবসান। সরকারি নিরাপত্তার পর এদিনই মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সম্প্রতি, তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টি নিয়ে বেশ টানাপোড়েন চলছিল। রাজ্য-রাজনীতির কেন্দ্র বিন্দু হয়ে গিয়েছিল এই বিতর্ক। শুভেন্দু অধিকারি কি দল ছাড়ছেন? অবশেষে আজ, শুক্রবার দুপুরে ঘোষণা করে দিলেন শুভেন্দু নিজেই। এখনও দল না ছাড়লেও ইস্তফা দিলেন মন্ত্রিত্ব থেকে।

পরিবহণ ও সেচ এই দুই বড় দফতরেরর দায়িত্ব ছিল তাঁর। সেই দুই পদ থেকেই তিনি পদত্যাগ করলেন। আজ, শুক্রবার চিঠি দিয়ে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । চিঠিতে তিনি লিখেছেন, “রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” তবে সূত্রের খবর, এখনই বিধায়ক পদ ছাড়ছেন না শুভেন্দুবাবু। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপালকেও এই পদত্যাগপত্রের প্রতিলিপি ই-মেল করে দিয়েছেন। এবং রাজ্যপাল সেই ইমেলের প্রাপ্তি স্বীকারও করেছেন।

শুভেন্দু অধিকারির পদত্যাগ বিষয়ে এবার মুখ খুললেন তাঁর বাবা তথা তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারি। তিনি জানান, “বহু দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করছি। সুতরাং আমার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।”

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচে বিধ্বংসী ব‍্যাটিং ফ্রিঞ্চ স্মিথের

আজ এর কিছু আগেই তিনি তাঁর সমস্ত রকম সরকারি নিরাপত্তাও ফিরিয়ে দিয়েছিলেন। পরিবহণমন্ত্রী হিসেবে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। পাশাপশি, তিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারির পদত্যাগের বিষয়ে তাঁর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি জানান, “এই সিদ্ধান্ত সম্পূর্ণ ওঁর (শুভেন্দুর) ব্যক্তিগত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধায়ক বানিয়েছেন। পাঠিয়েছেন সংসদেও। তাই আমার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...