Monday, April 13, 2026

সরকার পরিচালনায় মমতার থেকে শিক্ষা নিন মোদি: অভিষেক

Date:

Share post:

স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের তুলনা করে সরকার পরিচালনার ক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের থেকে প্রধানমন্ত্রীকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডলে নরেন্দ্র মোদিকে ট্যাগ করে অভিষেক লেখেন, সরকার পরিচালনার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর থেকে নরেন্দ্র মোদির শিক্ষা নেওয়ার এটাই সঠিক সময়।

এই বিষয়ে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনামূলক একটি তালিকাও প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ।
সেখানে তিনি দেখিয়েছেন,
• কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হওয়ার প্রায় দু’বছর আগে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছে।
• এই প্রকল্পে ১০০ ভাগ টাকা দেয় রাজ্য সরকার। কিন্তু আয়ুষ্মান ভারতে কেন্দ্র দেয় মাত্র ৬০%।
• এখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্টকার্ডটি বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সেই কার্ড দেওয়া হয় ৩০ টাকার বিনিময়ে। অর্থাৎ একটি পরিবারে পাঁচজন সদস্য থাকলে দেড়শ টাকা লাগবে শুধু কার্ড পেতে।
• স্বনির্ভরতা এবং সম্মান দিতে বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা হয়। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এরকম কোন বিষয় নেই
• আয়ুষ্মান ভারতের কার্ড পেতে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদন করা মাত্রই দ্রুত কার্ড পান আবেদনকারী।

এই পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, এতে ফের একবার প্রমাণ হয় “আজ বাংলা যা ভাবে, ভারতের সেটা ভাবে আগামিকাল”।

 

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...