Friday, April 3, 2026

কয়লা পাচারকাণ্ডে সকাল থেকে কলকাতা-সহ ৩০ জায়গায় শুরু সিবিআই তল্লাশি

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, তল্লাশি চালানো হচ্ছে কলকাতা-সহ ৩০টি জায়গায়। আজ, শনিবার সকাল থেকেই কয়লা পাচারকাণ্ডে এই তল্লাশি শুরু হয়েছে। এদিন সকালে নিজাম প্যালেসের দফতর থেকে সিবিআই আধিকারিকদের একাধিক টিম বের হয়।

সূত্রে খবর, কলকাতা, রানিগঞ্জ, দুর্গাপুর, আসানসোল-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি এবং অফিসে তল্লাশি চলছে।

কয়লা পাচারকাণ্ডে আয়কর দফতরের পর তদন্তে নামে সিবিআইও। আগেই সিবিআই আয়কর দফতরের কাছে তদন্ত সংক্রান্ত ফাইল চেয়ে পাঠায়। এরপরই তথ্য প্রমাণ হাতে নিয়ে কয়লা পাচারকাণ্ডের তদন্তে ময়দানে নামে সিবিআই।

এদিকে কয়লা পাচারকাণ্ডে অন্যতম পান্ডা লালা এখনও ফেরার। এদিকে ইতিমধ্যেই সামনে এসেছে গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে ধৃত এনামুলের সঙ্গে অনুপ মাঝির ঘনিষ্ঠ যোগাযোগের কথা। কলকাতায় শেক্সপিয়র সরণী-সহ বেশ কয়েকটি এলাকায় অনুপ মাঝির বাড়ি ও অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। সেখান থেকে উদ্ধার হয় বহু কাগজপত্র। সেখানেই অনুপ-এনামুলের সম্পর্কের হদিস মেলে। অন্যদিকে কলকাতা পুলিশের হাতে ধৃত চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম মালিক গোবিন্দ আগরওয়ালের সঙ্গেও যোগসূত্র মিলেছে এনামুল হক ও অনুপ মাঝির। ধৃতকে জেরা করে ও তাঁর ফার্মের নথি খতিয়ে দেখে জানা গিয়েছে যে এনামুল ও অনুপ মাঝির কালো টাকা সাদা করার কাজটি করতেন গোবিন্দ আগরওয়াল।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...