Saturday, April 4, 2026

কয়লা পাচারকাণ্ডে লালা-সহ ইসিএল কর্তাদের বিরুদ্ধে FIR দায়ের করলো সিবিআই

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিবিআই। আজ শনিবার সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের কমপক্ষে ৪৫টি জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। একাধিক টিমে ভাগ হয়ে একই সময়ে এই তল্লাশি চলছে বলে জানা গিয়েছে সেই সূত্রে।

অন্যদিকে, আয়কর দফতরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার এফআইআর দায়ের করল সিবিআই। কলকাতা পুলিশের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ-এর অধীনে এই এফআইআর দায়ের করেছে সিবিআই।

জানা গিয়েছে, ইসিএল-এর কয়েকজন কর্তার নামে এফআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় মূলপাণ্ডা অনুপ মাঝি ছাড়াও রয়েছেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ২ জন জেনারেল ম্যানেজার, একজন সিকিউরিটি অফিসারও। সিআইএসফ, রেল ও ইসিএল-এর সঙ্গে জড়িত বেশ কয়েকজন ব্যবসায়ীর নামও রয়েছে। কয়লা পাচারকাণ্ডে এদের ভূমিকাই খতিয়ে দেখতে চায় সিবিআই।

আরও পড়ুন:ইস্তফার পর রবিবারই মহিষাদলে প্রথম জনসভা শুভেন্দু’র, জল্পনা, কী বলবেন তিনি!

উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে ফেরার লালার খোঁজে এদিন এখনও পর্যন্ত মোট ৪৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। কলকাতা ও জেলার পাশাপাশি ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশেও এদিন একযোগে তল্লাশি চালায় সিবিআই। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালাকে নাগালে পেতে মরিয়া সিবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...