Sunday, April 12, 2026

শুভেন্দু-ঘনিষ্ঠতা ! মালদহের তৃণমূল নেতাদের তলব, আজ গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

দলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বাড়ানো এবং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল এবার জেলাওয়ারি পর্যালোচনায় নেমেছে ৷

আর এই পর্যালোচনা- বৈঠকে প্রথমেই ডাকা হয়েছে মালদহ জেলার তৃণমূল নেতৃত্বকে৷ মালদহ জেলায় তৃণমূলের সংগঠন গড়ে উঠেছে মূলত শুভেন্দু অধিকারীর হাত ধরেই৷ বেশ কয়েক বছর তিনি এই জেলার দায়িত্বে ছিলেন৷ হাতের তালুর মতো চেনেন মালদহ জেলাকে, জেলার নেতাদের৷ মালদহ জেলায় শুভেন্দুর এখনও কতখানি প্রভাব রয়েছে, তা খতিয়ে দেখতেই এই বৈঠক৷ সেই লক্ষ্যেই মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডলকে কলকাতায় তলব করেছে তৃণমূল নেতৃত্ব। ডাকা হয়েছে মালদহের একাধিক নেতাকেও৷ আজ, শনিবার বিকেলে কলকাতায় তৃণমূল শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক। দীর্ঘদিন পর গুরুত্ব দিয়েই ডাকা হয়েছে মালদহের দুই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ও সাবিত্রী মিত্রও। এই বৈঠকে থাকবেন মালদহের জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,জেলা সভাপতি মৌসম বেনজির নুর। তৃণমূলের তিন জেলা কোঅর্ডিনেটরও থাকবেন। বৈঠকে যাঁরা থাকবেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন শুভেন্দু-ঘনিষ্ঠ বলেই পরিচিত। তৃণমূল সূত্রের খবর, বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর মালদহ জেলা নেতৃত্বের সঙ্গে সংগঠন নিয়ে এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে ‘অভিযোগ’ উঠেছিলো, মালদহ জেলা পরিষদের ৯ সদস্য দিঘায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন৷ মালদহ জেলা পরিষদের সভাধিপতির নামেও শুভেন্দু-ঘনিষ্ঠতার প্রচার রয়েছে৷ পরে অবশ্য সভাধিপতি বার্তা দেন, তৃণমূল নেত্রীর সঙ্গেই উন্নয়নে কাজ করতে চান তিনি৷

দলের তরফে প্রায় পাঁচ বছরেরও বেশিসময় মালদহের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। টানা এতদিন পর্যবেক্ষক থাকার কারনে মালদহের তৃণমূলের সবকিছুই তাঁর নখদর্পণে৷ ওই জেলার প্রায় সব
নেতানেত্রীর সঙ্গেই শুভেন্দুর ঘনিষ্ঠতা পুরোমাত্রায়। শুভেন্দুর মদতেই দলীয় রাজনীতিতে এই নেতাদের বেড়েছে গুরুত্ব। তৃণমূল শীর্ষস্তর পরিবর্তিত পরিস্থিতিতে খতিয়ে দেখতে চাইছে, শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ার পর মালদহে তৃণমূল কতটা অটুট৷ মালদহ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে কী বার্তা দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তা নিয়ে কৌতূহল চরমে৷ শনিবারের বৈঠকে যাঁরা থাকবেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন শুভেন্দু-ঘনিষ্ঠ বলে পরিচিত। সেক্ষেত্রে দলের তরফে তাঁদের কী বলা হয়, তাও দেখার৷

আরও পড়ুন-রাতভর তৃণমূলের পার্টি অফিস দখল-ভাঙচুর খেজুরিতে, অভিযোগের তির বিজেপির দিকে

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...