Saturday, April 4, 2026

অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান, আলোচনার স্থান পরিবর্তন করছেন না কৃষকরা

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবের কৃষকরা তাদের অভিযোগের বিষয়ে প্রাথমিক আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আলোচনার স্থান পরিবর্তন করা হচ্ছে না, জানিয়েছেন কৃষকরা। তাঁরা বলেছেন, সরকারের উচিত ছিল “উন্মুক্ত হৃদয়”এ আমদের সঙ্গে যোগাযোগ করা এবং পূর্বশর্ত না রাখা। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ প্রোগ্রামে কৃষি আইনকে সমর্থন জানিয়ে কৃষকদের উদ্দেশে বলেছেন, “কৃষিক্ষেত্রে সংস্কার”,”বেচাকেনা”, “কৃষকদের নতুন অধিকার এবং সুযোগ দিয়েছে” এই আইন।

সিংহু সীমান্তে জড়ো হওয়া কৃষকরা রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। অমিত শাহ শনিবার বিক্ষোভকারী কৃষকদের দিল্লির নিরঙ্কারী মাঠে বিক্ষোভের অনুমোদিত জায়গায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবং আশ্বাস দিয়েছিলেন যে তারা স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার তাদের দাবি বিবেচনা করবে। কিন্তু কৃষকরা তা প্রত্যাখ্যান করেছেন। এদিকে, পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে। কারণ উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকশো কৃষক সীমান্তবর্তী অঞ্চলে কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েই চলেছে। টায়ার জ্বালানোর কয়েকটি ঘটনা ছাড়াও দিল্লি সীমান্ত অঞ্চল থেকে কোনও গুরুতর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে কৃষকদের দাবিদাওয়াও মেনে নেওয়া হবে। শনিবার রাতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। তবে আলোচনার পাশাপাশি তার সঙ্গে ‘শর্ত’ও জুড়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, আলোচনার আগে বিক্ষোভ বন্ধ করতে হবে কৃষকদের। কিন্তু, কৃষকেরা অমিতের ‘শর্ত’ মেনে নেন কি না, শনিবার রাতে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সে বিষয়ে বিক্ষুব্ধদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রবিবার দুপুরেই শাহের দেওয়া প্রস্তাব মেনে নিলেন না কৃষকরা। তাঁরা জানিয়ে দিয়েছেন, তাঁরা স্থানাতরিত হচ্ছেন না।

আরও পড়ুন-ছত্তিশগড়ে মাও হামলায় হত ১, আহত ৯ কোবরা জওয়ান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...