Saturday, June 27, 2026

পরপর চারটি কন্যা সন্তানের জন্ম, স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা স্বামীর

Date:

Share post:

পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা করল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের এনায়েতপুরের। অভিযুক্ত ওই স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

জানা গেছে আক্রান্ত গৃহবধূর বয়স ২৮। ১০ বছর আগে মানিকচকের এনায়েত পুরের বাসিন্দা ইমরান শেখের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। অভিযোগ গত সাত দিন আগে ওই গৃহবধূ আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী শাবল দিয়ে আঘাত করে তার স্ত্রীকে খুন করার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় এরপরই ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:আজ কোচবিহারে শুরু রাস উৎসব, কোভিডের কারণে হচ্ছে না মেলা

এদিকে অভিযুক্ত স্বামীর শারীরিক পরীক্ষা করানোর জন্য তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখায় ওই গৃহবধূর পরিবার। ওই গৃহবধূর পরিবার এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...