Friday, April 3, 2026

মদনের ‘প্যাক আপ’ পোস্টে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন

Date:

Share post:

লাল চায়ে দিচ্ছেন চুমুক। আর উপরে লেখা ‘টাইম ফর প্যাক আপ।’

তৃণমূলের রঙিন নেতা মদন মিত্রর শনিবার রাতে করা ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। লাল জ্যাকেট, চোখে রোদ চশমা, হাতে চায়ের কাপ। একেবারে ফিল্মি উপস্থিতি। তার মাঝে হঠাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায়।

কী অর্থ প্যাক আপের? শুভেন্দু-পর্বের মাঝে এই পোস্টে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ফোন ধরছেন না, হোয়াটস অ্যাপে উত্তরও দিচ্ছেন না। আর তাতে গুঞ্জন আরও বেড়েছে। রাজ্যে তৃণমূল বিরোধী আসনে থাকার সময় থেকেই মদন মিত্র রাজনৈতিক জগতে একটা নাম। হাসপাতালে ভর্তি থেকে ট্যাক্সি ইউনিয়ন, মেট্রো ইউনিয়ান, একচ্ছত্র ছিলেন মদন মিত্র। তারপর পরিবহনমন্ত্রী। মাঝে চিট ফান্ডকান্ডে জেলযাত্রা। মুক্তির পর মদন যেন অনেকটাই নিষ্প্রভ। দলেও সেই জায়গা নেই। ফলে একটি মহল বলছেন, মদনের হতাশা আসাটা অন্যায় কিছু নয়। আবার আর একটি মহল বলছে, আসলে এটা মদনের ভেসে থাকার, আলোচনায় থাকার ট্রিক্স। এসব কিছুই নয়। যারা গুঞ্জন তুলছেন তাঁরা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। একুশের ভোটে নিশ্চিতভাবে মদনের ভূমিকা থাকবে দলে। অনেকে বলছেন, আসলে দলে আর সমর্থকদের মধ্যে মদন আসলে প্রতিক্রিয়া দেখতে চাইছেন।

ঘটনা যাই হোক, রাতের ফেসবুক পোস্টে গুঞ্জন বাড়ছে। মদন নিজে কী প্রতিক্রিয়া দেন দেখার সেটাই। দল অবশ্য, প্রতিক্রিয়াহীন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...