Friday, April 3, 2026

আজ মহিষাদলের স্মরণসভায় শুভেন্দু, নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

আজ শুভেন্দুর সভা। মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সভা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছোলাবাড়িতে স্মরণসভা। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে সভা। আমন্ত্রিত বেশ কিছু রাজনৈতিক নেতা। সেই মঞ্চ থেকে শুভেন্দু কী বলেন, সেদিকে নজর। যদিও আয়োজকদের দাবি, সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রনজিৎ বয়ালের জীবন কাহিনি তুলে ধরতেই এই সভা।

তবে একটি মহলের বক্তব্য, যেহেতু স্বাধীনতা সংগ্রামীর স্মরণসভা, তাই শুভেন্দু হয়তো রাজনীতির কথা নাও বলতে পারেন। আবার অন্য মহলের মতে কেন মন্ত্রিত্ব ছাড়লেন, সে ব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা প্রবল। এর মাঝে মহিষাদলে শিবসেনার পতাকা দেখতে পাওয়ায় রাজনৈতিকমহলে নতুন করে ঔৎসুক্য তৈরি হয়েছে। গতকালই দলের নেতাদের নিয়ে সুব্রত বক্সি বৈঠক করেন। কোলাঘাটের হোটেলে এই বৈঠকে অধিকারী পরিবারের বিরোধী শিবির হাজির ছিলেন। বেশ কয়েকজন পরিচিত মুখকে বৈঠকে দেখা যায়নি। এর মাঝে ৭ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন মেদিনীপুরের দিকে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...