Friday, April 3, 2026

বন্দি মুক্তির দাবিতে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

সম্প্রতি জঙ্গলমহল অঞ্চলের একের পর এক মাওবাদী পোস্টার। তাহলে কি এ রাজ্যে মাওবাদীরা আবার সক্রিয় হচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই ফের মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল অঞ্চলের জঙ্গলমহলে।

এবার ঘটনা পুরুলিয়ার। জেলার বরাবাজার ও বান্দোয়ান থানার দুটি এলাকায় বিভিন্ন মাওবাদী পোস্টারে ছয়লাপ।

রাতের অন্ধকারে সেগুলি কেউ বা কারা লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। আজ, সোমবার সকালে পোস্টারগুলি প্রথম স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারের পাশাপাশি মাওবাদীদের নামাঙ্কিত লিফলেটও পাওয়া গিয়েছে ঘটনাস্থলে।

খবর পেয়ে পোস্টারগুলি এসে খুলে নেয় পুলিশ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। এই মাওবাদী পোস্টারনতুন করে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।

আরও পড়ুন:ভারতীয় দলের প‍্যারফমেন্স নিয়ে মুখ খুললেন বিরাট

জানা গিয়েছে, মাওবাদী পোস্টারে মূলত রাজনৈতিক বন্দিদের বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। সেইসঙ্গে কেন্দ্রের কৃষি নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...