Friday, April 3, 2026

মালিক-শ্রমিক বিবাদে বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল, কর্মহীন কয়েক হাজার শ্রমিক

Date:

Share post:

ফের শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন কয়েক হাজার শ্রমিক। এদিন সকালে কাজে এসে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা।

আরও পড়ুন : সংশোধনাগার থেকে পালালো দুই সাজাপ্রাপ্ত বন্দি, চলেছে তল্লাশি

সূত্রের খবর, মালিক পক্ষের অভিযোগ ছিল কারখানায় উৎপাদন কম হচ্ছে। এই নিয়ে গতকাল মালিক পক্ষের সঙ্গে সবকটি শ্রমিক সংগঠনের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়। এরপরই ঝুলিয়ে দেওয়া হয় সাসপেন্সন অফ ওয়ার্কের নোটিস।

আচমকা মিল বন্ধ হয়ে যাওয়ায়, কর্মহীন হয়ে পড়েন সাড়ে চার হাজার শ্রমিক। ঘটনার প্রতিবাদে জুটমিলের সামনের রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...