Friday, June 26, 2026

রবিনসন স্ট্রিটের ছায়া! এবার বরাহনগরের বাবা-মায়ের মৃতদেহ ৭দিন আগলে ছিল মেয়ে

Date:

Share post:

শহরে ফের রবিনসন স্ট্রিটের ছায়া। এবার বাবা-মায়ের মৃতদেহ ৭দিন আগলে ছিল মেয়ে। ঘটনা বরাহনগরের টি এন চ্যাটার্জি স্ট্রিটে। রবিবার রাতে এখানকার একটি বহুতল আবাসনের নিচের ঘর থেকে এই চিকিৎসক দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, ঘরের খাটেই ছিল ওই দুই মৃতদেহ। বাড়িতে বৃদ্ধ ওই দম্পতি ছাড়াও ৪৮বছর বয়সের মেয়ে ও নাতনি থাকতেন। গত ২৩ নভেম্বর থেকে মৃতদেহ দুটি ঘরে পড়েছিল। এদিন তাঁদের এক আত্মীয় বরানগর থানায় ফোন করে ঘটনার কথা জানায়।

মৃত ওই দম্পতির মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মৃত ওই দম্পতির মেয়ে মানসিক ভারসম্যহীন বলেই দাবি করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন- ‘কল্যাণ ঠিক করছেন না, এরাই জোর করে বিজেপিতে পাঠাচ্ছে শুভেন্দুকে’, মুখ খুললেন শিশির

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...