Saturday, June 27, 2026

ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচে অজি বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের

Date:

Share post:

বিরাট কোহলি, স্টিভ স্মিথদের সামনে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিল ভারতীয় এক যুবক। রবিবার এমনই দৃশ‍্য ধরা পড়ল সিডনি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় একদিনের ম‍্যাচে খেলতে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম‍্যাচে অস্ট্রেলিয়ার বড় রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে পরে যায় বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা। তারইমধ‍্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একেবারে ফিল্মি স্টাইলে এক অজি বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিল ভারতীয় এক যুবক। আর তাতে সম্মতি দেন সেই অস্ট্রেলিয়ান বান্ধবী। ম‍্যাচ চলাকালীন নিমিষেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ‍্য।

রবিবার সিডনিতে টস জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে ৩৮৯ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে চাপে পরে যায় ভারতীয় দল। ভারতের ব‍্যাটিং এর সময়ে সিডনির ঐতিহাসিক গ‍্যালারিতে ফুটে ওঠে এক সুন্দর দৃশ্য। ভারতীয় দলের জার্সি পরা এক যুবক হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন অস্ট্রেলিয়ার বান্ধবীকে। আর সেই প্রস্তাবে সম্মতি দেন ওই তরুণী। আর সেই দৃশ্য ধরা পড়ে সিডনির বড় পর্দায়।

আর এই দৃশ্য দেখে হাততালিতে ভোড়ে ওঠে গোটা স্টেডিয়াম। হাততালি দিতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম‍্যাক্সওয়েলকেও।

আরও পড়ুন- রবিনসন স্ট্রিটের ছায়া! এবার বরাহনগরের বাবা-মায়ের মৃতদেহ ৭দিন আগলে ছিল মেয়ে

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...