Thursday, April 2, 2026

প্রসঙ্গ-করোনা মোকাবিলা, এবার সর্বদল বৈঠকের ডাক দিলেন মোদি

Date:

Share post:

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এবার দেশের বিভিন্ন রাজনৈতিক পার্টির সঙ্গে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গ, দেশে করোনার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় মূলত অবিজেপি ও বিরোধীদের মতামত নেওয়া। সম্ভবত, সেই সর্বদলীয় বৈঠক হতে পারে আগামী ৪ ডিসেম্বর। ভার্চুয়াল ওই বৈঠকে বিরোধী দলগুলির প্রতিনিধিদের যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী বৈঠকে বসেছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়বাড়ন্ত নিয়ে সেই ভার্চুয়াল বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদি। প্রতিটি রাজ্যকে মোকাবিলায় শিথিলতা না দেখানোর অনুরোধ করেছিলেন তিনি। এবার সর্বদল বৈঠকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন বা বিরোধী দলগুলির পক্ষ থেকে কী প্রস্তাব দেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...