Sunday, June 21, 2026

গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে কল্যাণ? লকেটের মন্তব্যের পাল্টা ‘ভাল অভিনেত্রী’ কটাক্ষ

Date:

Share post:

দিলীপ ঘোষের পর এবার লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ আরও এক কদম এগিয়ে বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে আছেন। পাল্টা লকেটকে অভিনেত্রী বলে কটাক্ষ করলেন কল্যাণ।

আরও পড়ুন : শুধুই হিন্দু, কোনও মুসলিমকে প্রার্থী করবে না BJP, বিতর্কিত মন্তব্য গেরুয়া মন্ত্রীর

সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছিলেন, সৌগত রায় সহ চার তৃণমূল সাংসদ বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে আছেন। সৌগত সে কথা নস্যাৎ করার পরেই লকেট। কী বলেছেন লকেট? সোমবার লকেট বলেন, তৃণমূল কংগ্রেসের অনেকে বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে আছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম। এই খবর কানে আসতেই কল্যাণ পাল্টা বলেন, লকেট ভাল অভিনেত্রী। আমি তো শুনলাম বিজেপি সাংসদ ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছেন, ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসা নিশ্চিত। আর উনি ২০২৪-এ তৃণমূলের প্রার্থী হচ্ছেন!

রাজনৈতিক মহল মনে করছে, আসলে একে অন্যের বিরুদ্ধে দল বদলের সম্ভাবনার কথা প্রকাশ্যে এনে অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসলে রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা। আর সেই ঘোলা জলে মাছ ধরার প্রাণান্তকর চেষ্টা।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...