Saturday, April 4, 2026

শুধুই হিন্দু, কোনও মুসলিমকে প্রার্থী করবে না BJP, বিতর্কিত মন্তব্য গেরুয়া মন্ত্রীর

Date:

Share post:

ধর্মীয় বিভাজনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে শুরু থেকেই তুলে আসছে বিরোধীরা। বিরোধীদের এহেন অভিযোগের মাঝেই এবারের বিস্ফোরক মন্তব্য করে ফেললেন কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তার স্পষ্ট বক্তব্য, বিজেপি কোনও মুসলিমকে নির্বাচনে প্রার্থী করবে না। শুধুমাত্র হিন্দু ধর্মালম্বীদেরই নির্বাচনে প্রার্থী করা হবে। তা সে যে জাতিরই হোক না কেন। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এহেন মন্তব্যের তীব্র বিতর্ক শুরু হয়েছে।

কর্নাটকের বেলগাভি লোকসভা কেন্দ্রে সম্প্রতি উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। লোকসভা উপনির্বাচনে ওই কেন্দ্রে বিজেপির তরফে কাকে প্রার্থী করা হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন ঈশ্বরাপ্পা বলেন, ‘বিজেপি হিন্দু ধর্মাবলম্বী যেকোনো সম্প্রদায়ের মানুষকে নির্বাচনের টিকিট দিতে পারে। হতে পারে সেটা লিঙ্গায়েত, কুরুবা, বোক্বালিগা বা ব্রাহ্মণ। কিন্তু নিশ্চিত ভাবে বলতে পারি মুসলিম সম্প্রদায়ের কাউকে টিকিট দেওয়া হবে না। অবশ্য পরে তিনি এটাও জানান, যে বেলগাভি নির্বাচনী কেন্দ্রে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। ফলে টিকিট কোনও হিন্দু প্রার্থীকেই দেওয়া হবে। বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্যের পরই তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। বিরোধীদের তরফে অভিযোগ জানানো হয়, বিজেপির মানসিকতা যে ধর্মীয় বিভাজন, তা তাদের নেতাদের মন্তব্যে বারবার প্রকাশ্যে চলে আসে। এতে আর আলাদা করে বলার কিছু নেই। ধর্মীয় হানাহানি এদের অন্যতম হাতিয়ার।

আরও পড়ুন:এবার বিশেষ টাস্কফোর্স রাজ্য সরকারের, সরকারি প্রকল্প পৌঁছবে জেলা ও ব্লক স্তরে

প্রসঙ্গত, কর্নাটকে জেডিএস ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির বিএস ইয়েদিউরাপ্পা। সম্প্রতি বিহার নির্বাচনের সঙ্গেই কর্নাটকের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। সেখানে দুটি আসনেই বড় জয় হাসিল করেছে গেরুয়া শিবির। এবার বেলগাভি লোকসভা উপনির্বাচনের বিজেপির আশা বিপুল সংখ্যক মানুষের সমর্থনের সঙ্গেই এখানে জয় হাসিল করবে বিজেপি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...