Saturday, June 20, 2026

‘দুয়ারে দুয়ারে সরকার’ ভিড় উপচে পড়ল এই জেলায়

Date:

Share post:

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম ক্যাম্প চালু হতেই কোচবিহারে যেন মানুষের ঢল নামল। কারও রেশন কার্ডের ত্রুটি সংশোধন, কারও যুবশ্রীর প্রাপ্য বুঝে নেওয়ার আবেদন, কেউ আবার কন্যাশ্রীর জন্য। সব মিলিয়ে সকাল থেকে বিকেল অবধি শয়ে শয়ে আবেদনকারী হাজির কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়িতে হাই স্কুলের মাঠে ওই কর্মসূচি শুরু হয়। তবে সবটাই কোভিড বিধি মেনে। সকলেই মাস্ক পরে ছিলেন।

সেখানে ব্লক প্রশাসনের তরফে একাধিক টেবিলে নানা দফতরের কর্মীদের রাখা হয়েছিল। কোথাও কাদ্য বিভাগ, কোথাও যুবশ্রী, কোথাও কন্যাশ্রী, কোনও টেবিলে স্বাস্থ্যসাথী, কোনটিতে সবুজ সাথীর বিষয়ক কাজের ব্যবস্থা ছিল। তফসিলি জাতি, উপজাতি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও হয়। সকাল থেকে প্রতিটি টেবিলে গিয়ে কয়েক দফায় খোঁজখবর নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ওই এলাকার বিধায়ক।

উন্নয়নমন্ত্রী জানান, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতেই মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে। মানুষ যে সরকারের কর্মসূচির উপরে একশো শতাংশ ভরসা রাখছে তা জানিয়ে দিচ্ছেন। অনেকেই সরকারি কর্মসূচির সুবিধা পেয়েছেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি দফতরও তাঁদের দুয়ারে পৌঁছনোয় মানুষও খুশি হচ্ছেন।

আরও পড়ুন-শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...