Friday, April 3, 2026

প্যাক আপ বিতর্কের পর ফের বেসুরো মদন মিত্র

Date:

Share post:

প্যাক আপ বিতর্কের পর হঠাৎ বেসুরো মদন মিত্র। লক্ষ্য ভোটকুশলী প্রশান্ত কুমার, ওরফে পিকে। নাম না করে সমালোচনা করলেন। বললেন, যারা সকাল থেকে মিছিল করে তারা তৃমমূলের সম্পদ। আর যারা তৃণমূলে নেই তারাও সম্পদ? সব গোলমাল হয়ে যাচ্ছে।

ভোট এগিয়ে আসছে যত, ততই অনেক তৃণমূলকর্মী ও নেতার ন্যায়-নীতিবোধ জেগে উঠছে। বিবেকের দংশন শুরু হচ্ছে। দলের একাংশের বক্তব্য, টানা এক দশক দলে ক্ষমতায় থাকার স্বাদ মেটানোর পর অনেকেই এখন আলিপুর আবহাওয়া দফতরের ওই হাওয়া মোড়গের দিকে চেয়ে রয়েছেন। দলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর হঠাৎ হঠাৎ মন্তব্যে কেউ কেউ সেই সুরই যেন শুনতে পাচ্ছেন। নইলে তিনি কেন বলবেন, আমার বাড়িতে ক্যাপসুল লিফট নেই। আর কথায় কথায় হেলিকপ্টারও চড়ি না! তৃণমূল কংগ্রেস অবশ্য আপাতত মদনের এই বক্তব্য উপেক্ষা করার রাস্তাতেই রয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...