Saturday, June 20, 2026

প্যারিসের আইফেল টাওয়ারে আদলে থ্রি-ডি লাইটিং সিস্টেম বসছে দিঘায়

Date:

Share post:

প্যারিসের আইফেল টাওয়ার, দিল্লির ইন্ডিয়া গেটের মত এবার থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেমে সেজে উঠবে পর্যটন কেন্দ্র দিঘা। দিঘার সমুদ্র সৈকত, ঝাউবনের নিস্তব্ধতা ভেঙে আলো আর সুরের মূর্ছনায় তৈরি হবে এক মায়াবী পরিবেশ।

আরও পড়ুন : নবদ্বীপের রাস দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু শিশু-সহ মহিলার, শোকের ছায়া

পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র দিঘাকে সাজাতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দিঘা-শংকরপুর পর্যটন কেন্দ্রে নয়াকালী মন্দিরের কাছে এই প্রযুক্তিতে কাজে লাগানো হবে। এই মায়াবী সৌন্দর্য একেবারে নিখরচাতেই উপভোগ করতে পারবেন পর্যটকরা। সৈকতে শুধু আলোসজ্জাই নয়, সেই সঙ্গে বসবে মিউজিক্যাল ফাউন্টেন, মাল্টিমিডিয়া শো এবং আধুনিক সাউন্ড সিস্টেম। গোটা প্রকল্পে খরচ হবে আনুমানিক ৯ কোটি টাকা।

এই প্রথম নয়। এর আগে দিল্লির ইন্ডিয়া গেটেও এই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং বসানো হয়েছে।গুজরাতের সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তির কাছেও রয়েছে এই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং সিস্টেম। বছর খানেক আগে বিজয়ওয়াড়ার কাছে কোন্দাপল্লি দুর্গে থ্রি-ডি প্রোজেকশন লাইটিং সিস্টেম বসিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। প্যারিসের জনপ্রিয় পর্যটনস্থল আইফেল টাওয়ারে সন্ধ্যার পর যে নয়নাভিরাম আলোর জাদু দেখা যায়, তার পিছনে রয়েছে এই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং প্রযুক্তি। এবার সেটা চালু হতে চলেছে দিঘা পর্যটন কেন্দ্রে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...