Tuesday, June 23, 2026

দেশে এক দশকে করদাতার সংখ্যা বেড়েছে ৩৫৭ শতাংশ

Date:

Share post:

খায়রুল আলম ,ঢাকা

বিগত এক দশকে দেশে করদাতার সংখ্যা বেড়েছে ৩৫৭ শতাংশ। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।

সোমবার জাতীয়  রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এই তথ্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘১ দশকে কর জনসংখ্যা করদাতা অনুপাত বেড়েছে ৩১৭ দশমিক ৫৬ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ শতাংশের অধিক।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। স্বচ্ছ পরিবেশ নিশ্চিত হলে বাড়বে করদাতার সংখ্যা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কর হার কমিয়েছি। বিভিন্ন অটোমেশনের মাধ্যমে রির্টান দাখিলের ব্যবস্থা করছি। ভবিষ্যৎ এমন অনেক কার্যক্রম থাকবে।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...