Saturday, April 4, 2026

বুরেভির প্রভাব পড়বে না বঙ্গে, আগামী সপ্তাহ থেকে রাজ্যে জাঁকিয়ে শীত

Date:

Share post:

বঙ্গোপসাগরে উপর তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় বুরেভি। রোটেশন পদ্ধতিতে এবার এই ঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ। আপাতত গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী বুধবার রাতে এটি প্রথমে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে। এরপর তা কমোরিন এরিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যেগুলির উপর ব্যাপক প্রভাব ফেলবে।
যেখানে দক্ষিণ তামিলনাডু, দক্ষিণ কেরালার বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, পারদের ওঠানামার মাঝেই আজ ডিসেম্বরের প্রথম দিন সকাল থেকেই আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রার পারদও নেমেছে সামান্য। আজ, মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকবে বলেই জানা গিয়েছে। আগামী বুধবার থেকেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার আভাস আগেই দিয়ে রেখেছিল হাওয়া অফিস। সেটা অবশ্য কিছুটা বিলম্ব হতে পারে। আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। তা ১৩ থেকে ১১ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...