Saturday, April 4, 2026

নৃশংস! যোগী রাজ্যে গায়ে স্যানিটাইজার ঢেলে সাংবাদিককে জ্যান্ত পোড়ালো দুষ্কৃতীরা

Date:

Share post:

নৃশংস। ন্যক্কারজনক। ঘৃণ্য। পৈশাচিক। মর্মান্তিক। এই হত্যাকাণ্ডের জন্য কোনও বিশেষণ-ই যেন যথেষ্ট নয়। হ্যাঁ, ফের যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এবার খুন সত্যান্বেষী এক
সাংবাদিক ও তাঁর সঙ্গী বন্ধু। গায়ে স্যানিটাইজার ঢেলে সাংবাদিক ও তাঁর বন্ধুকে জ্যান্ত পোড়ালো দুষ্কৃতীরা।
অভিযোগের তির গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের দিকে।
ওই মৃত সাংবাদিক তাঁর মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশকে এমনটাই বয়ান দিয়েছেন। পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে খবর করতেন বলে এই করুণ পরিণতি। তদন্তে নেমে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বলরামপুরে ৩৭ বছরের সাংবাদিক রাকেশ সিং নির্ভীক লখনউ” নামক এক সংবাদপত্রে কাজ করতেন। পেশার তাগিদে নির্ভীক সাংবাদিকতা করতে নেমে রাকেশ তথ্য-প্রমাণ সহ গ্রামের পঞ্চায়েত প্রধানের দুর্নীতি তুলে ধরেছিলেন। এরপর তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। স্যানিটাইজার ঢেলে
তাঁর গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তাঁর বন্ধু পিন্টু সাহুকেও (‌৩৪)‌ ছাড়েনি দুষ্কৃতীরা।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিন্টুর। আর সাংবাদিক রাকেশকে গুরুতর জখম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আড়াই মিনিটের ভিডিওতে রাকেশ বলেন, ” এ রাজ্যে সত্যি তুলে ধরার এই পরিণাম।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...