Saturday, April 4, 2026

পথ দুর্ঘটনা: রেল কোয়ার্টারে ঢুকে পড়ল ইনোভা গাড়ি, মৃত ২, জখম ৬

Date:

Share post:

তীব্র গতিতে ছুটে আসা একটি ইনোভা গাড়ি রেল কোয়ার্টারে ঢুকে ধাক্কা মারায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি শহরের গেটবাজারের ঘটনা। ঘটনায় কমপক্ষে ৬ জন জখম হয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর করে। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়েই ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তারা গাড়িটিকে আটকের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। তবে চালক পলাতক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:শেষ মুহূর্তে স্থগিত অক্সফোর্ড বিতর্কসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা গাড়িটি ওই বাড়িতে ঢুকে ধাক্কা মারে। সে সময়ে সামনে একজন টোটোচালক ছিলেন। ধাক্কায় তাঁর পেটে গভীর ক্ষত হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পাশাপাশি বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন বেশ কয়েকজন। প্রত্যেকেই আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ২টি শিশুও রয়েছে। গাড়িটিকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...