Monday, April 13, 2026

গ্রামীণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্না মালদায়

Date:

Share post:

সমব্যথী প্রকল্পে দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি, একশো দিনের কাজে দুর্নীতি সহ একাধিক প্রকল্পে তৃণমূল প্রধান এবং উপপ্রধানের দুর্নীতির অভিযোগ তুলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসল ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের শতাধিক মহিলা পুরুষ। এদিন কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি, কাজিগ্রাম সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ জন একাধিক প্রকল্পে প্রধান এবং উপপ্রধান এর দুর্নীতির অভিযোগ তুলে এই আন্দোলনে সামিল হয়। এই বিষয়ে গ্রামবাসী বাপ্পা মন্ডল জানান, কেউ মারা গেলে সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে দেওয়া হয় তার পরিবারকে। সেই টাকাও আত্মসাৎ হয়েছে। ১০০ দিনের কাজের টাকা সহ আবাস যোজনা প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সাথে জড়িত তারা। তাই আজ তারা এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং জেলাশাসক ও বিডিওকে একটি করে দাবি সনদ তুলে দেন।

আরও পড়ুন- ১৯ বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...