Tuesday, June 16, 2026

কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

Date:

Share post:

কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লাগাতার আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করছে পাঞ্জাবের প্রধান বিরোধী শক্তি শিরোমণি আকালি দল। এনডিএর সবচেয়ে পুরনো জোটসঙ্গী হয়েও এই ইস্যুতে মোদি সরকারের তীব্র বিরোধিতা করছে তারা। নয়া কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং এনডিএর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ত্যাগ করেছে তারা। এবার আর এক ধাপ এগিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভূষণ’ ত্যাগ করলেন আকালি দলের প্রতিষ্ঠাতা ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। প্রসঙ্গত, মোদি জমানাতেই এই রাষ্ট্রীয় সম্মান লাভ করেছিলেন বাদল। এই সম্মান ফিরিয়ে দিয়ে প্রবীণ নেতা বলেছেন, কৃষক বিরোধী এই আইন পাঞ্জাবের কৃষকদের চরম বিপদে ফেলে দিয়েছে। কৃষকদের স্বার্থ না দেখে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলছে কেন্দ্র। তাদের এই ঔদ্ধত্য মানা যায় না। গত আটদিন ধরে পাঞ্জাব ও অন্যান্য রাজ্যের কৃষকরা যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আকালি দলের। কৃষি আইন বাতিল করাই একমাত্র সমাধান।

ঘটনাচক্রে, নতুন কৃষি আইনের প্রতিবাদে শুরু থেকেই সরব পাঞ্জাবের কৃষক সমাজ। কারণ সে রাজ্যেই দেশের সবচেয়ে কৃষক মান্ডিগুলি রয়েছে। পাঞ্জাবের কৃষকদের বক্তব্য, মুখে মোদি সরকার যাই বলুক, আদতে নতুন ব্যবস্থায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মান্ডি ব্যবস্থা। এর ফলে রাজ্যের কৃষকদের জীবনে বড় বিপর্যয় নেমে আসবে। চলতি কৃষক বিদ্রোহেও সিংহভাগ আন্দোলনকারী কৃষকই পাঞ্জাবের। এই অবস্থায় কৃষকদের পাশে থেকে বার্তা দিতে চাইছে পাঞ্জাবের শাসক কংগ্রেস ও বিরোধী আকালি দল দুপক্ষই। বৃহস্পতিবার সকালে এই ইস্যুতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পর অমরিন্দর বলেন, কৃষক ও সরকার দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমাধান চাই। বস্তুত, পাঞ্জাবে নির্বাচনের আগে কৃষকদের আবেগকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক ফসল তোলার চেষ্টায় কংগ্রেস ও আকালি দুই দল রীতিমত প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। প্রকাশ সিং বাদলের পদ্মবিভূষণ ত্যাগও সম্ভবত এই রাজনৈতিক লাভের অঙ্কেই।

আরও পড়ুন- মমতার মেদিনীপুর- সফরের আগেরদিনই সম্ভবত নতুন ইনিংস শুরু করছেন শুভেন্দু

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...