Wednesday, June 24, 2026

জেলাসফর শেষ করেই সোজা সল্টলেকে, চলছে বৈঠক

Date:

Share post:

দিল্লির সিলমোহর পাকাপাকিভাবেই মিলেছে৷ দিল্লির পরামর্শে এখন রাজ্য-বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা চলছে৷

এই মুহূর্তে সর্বাধিক আলোচিত এক রাজনৈতিক নেতা বৃহস্পতিবার জেলাসফর শেষ করেই সোজা কলকাতায় পা রেখেছেন৷ অসমর্থিত সূত্রের খবর, ওই নেতা সল্টলেকের বাসিন্দা এক আইনজীবীর বাড়িতে গিয়েছেন৷ ওই বাড়িতে আগে থেকেই হাজির ছিলেন অন্য দল থেকে বিজেপি যোগ দেওয়া এক অন্যতম শীর্ষ নেতা এবং তাঁর পুত্র৷ এই খবর লেখা পর্যন্ত সেখানেই তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে৷ জানা যাচ্ছে দিল্লি থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বহুচর্চিত ওই নেতা বুধবার এবং বৃহস্পতিবার রাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন৷ সূত্র মারফত পাওয়া এই খবর পুরোটাই অসমর্থিত, বিশ্বাস করা বা না করা পাঠকের ইচ্ছা৷

আরও পড়ুন- ৭ ঘণ্টা আলোচনাতেও কাটল না জট, ফের শনিবার কৃষক-কেন্দ্র বৈঠক

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...