Friday, April 3, 2026

কৃষক সমস্যা নিয়ে আলোচনার মধ্যেই কৃষকনেতা হান্নান মোল্লার বিরুদ্ধে এফআইআর!

Date:

Share post:

একদিকে আলোচনা, অন্যদিকে দমন-পীড়নের মনোভাব। দুইই সমান্তরালভাবে চালাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার মধ্যেই দেশের প্রথম সারির কৃষকনেতা ও বাংলার প্রাক্তন সাংসদ হান্নান মোল্লার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। প্রসঙ্গত, নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সবকটি সীমানা আটকে টানা ন’দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক। শুক্রবার এই অবস্থান- ধরনার নবম দিন। আগামীকাল শনিবার ফের কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবে কৃষক সংগঠনগুলি। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সরকারের কৃষি আইনের বিরোধিতায় রাজধানী ঘেরাও অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন হান্নান মোল্লা সহ বামপন্থী কৃষকনেতারা। কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলির আলোচনা চলার মাঝেই এফআইআর দায়ের করা হলো এআইকেএস সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে।

আরও পড়ুন:প্রথম গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে ভূষিত ভারতীয় শিক্ষক

আন্দোলন চলাকালীন এফআইআর যে হয়েছে তা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার প্রাক্তন সিপিএম সাংসদ। তিনি এখন দিল্লিতে বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার নেতৃত্বে চলা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। দিল্লির সীমান্ত এলাকা সিঙ্ঘু, টিকরি, গাজিয়াবাদ, নয়ডায় কৃষকরা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির কয়েক দফার আলোচনা এখনও পর্যন্ত নিষ্ফলা। কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন মানতে নারাজ কৃষকরা। ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষের বেশি কৃষক দিল্লির কাছে এসে জমায়েত করেছেন। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ছড়িয়েছে বিক্ষোভ। প্রভাব পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও। বিক্ষোভরত কৃষকদের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ সমিতির নেতৃত্বরা জানিয়েছেন, আইন বাতিল না হওয়া পর্যন্ত পিছু হঠার প্রশ্ন নেই।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...