Saturday, March 21, 2026

প্রথম গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে ভূষিত ভারতীয় শিক্ষক

Date:

Share post:

এই প্রথম গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেলেন কোনও ভারতীয় শিক্ষক। মহারাষ্ট্রের শোলাপুরের শিক্ষক রণজিৎসিন দিসালে সম্প্রতি এই সম্মানে পেয়েছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই সম্মানপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে মহারাষ্ট্র সরকারও।

রণজিৎসিন দিসালে নারী শিক্ষা এবং শিক্ষায় কিউআর কোড-এর ব্যবহার নিয়ে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের জ্ঞানের আলো দেখিয়ে এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

৩২ বছরের দিসালে মহারাষ্ট্রের সোলাপুর জেলার পরিতেওয়াডির জেপি স্কুলের শিক্ষক। এই অ্যাওয়ার্ডে পুরস্কার হিসাবে ১ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকা পেয়েছেন তিনি।

আরও পড়ুন:শতবর্ষে জেলের বাইরে পা রসিকের, আপ্লুত পরিজনেরা

প্রতিযোগিতায় বিশ্বের ১৪০টি দেশ থেকে প্রায় ১২ হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। ফাইনালে ওঠেন মোট ১০ জন। তার মধ্যে রণজিৎসিন প্রথম স্থান অধিকার করেন। তবে পুরস্কারের অর্থের ৫০ শতাংশ ফাইনালে ওঠা বাকি ৯ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন দিসালে। তাঁরাও তাঁদের দেশের শিক্ষার প্রয়োজনে তা কাজে লাগান।

Related articles

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...