Saturday, April 4, 2026

সমাধানসূত্র অধরা, ভারত বনধের পর ফের ৯ ডিসেম্বর কৃষক-কেন্দ্র বৈঠক

Date:

Share post:

শনিবারের বৈঠকেও সর্বসম্মত সমাধানসূত্র মিলল না। তবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। আগামী ৯ ডিসেম্বর বুধবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক সংগঠনগুলির নেতারা। ঠিক তার আগের দিন পূর্বঘোষণা অনুযায়ী ভারত বনধ পালন করে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন কৃষকরা। রাজধানী দিল্লির সীমান্ত ঘিরে কয়েক লক্ষ কৃষকের জমায়েত, বিক্ষোভ শনিবার দশম দিনে পড়েছে। সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনার পরেও সম্পূর্ণ আইন বাতিলের দাবিতে এখনও অনড় কৃষকরা। কেন্দ্রীয় সরকার লিখিতভাবে সংশোধনী আনার প্রস্তাব দিতে চাইলেও তা মানতে রাজি নন কৃষক নেতারা। কৃষক সংগঠনের যৌথ মঞ্চের পক্ষে রাকেশ টিকায়েত এদিনও বলেন, আলোচনায় সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী। তবে তা সম্ভব তখনই, যখন সরকার আমাদের দাবি মেনে পুরো আইনটাই বাতিল করবে।

এদিন কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তখনই আভাস পাওয়া যায় যে সরকার নমনীয় অবস্থান নিতে তৈরি। সূত্রের খবর, কৃষকদের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের দাবিটি আইনে সংশোধনী হিসাবে যুক্ত করার জন্য লিখিতভাবে প্রতিশ্রুতি দিতেও রাজি কেন্দ্র। কিন্তু কৃষকদের পক্ষ থেকে সংশোধনী যুক্ত করার পরিবর্তে বর্তমান চেহারার কৃষি আইনটি প্রত্যাহারের দাবিতেই অনড় মনোভাব দেখানো হচ্ছে। এর ফলে শনিবার পঞ্চম দফা আলোচনার পরেও অচলাবস্থা অব্যাহত।

এদিকে দিল্লির সবকটি সীমানা ঘিরে টানা দশদিন ধরে লক্ষাধিক কৃষক অবস্থান, ধরনা চালিয়ে যাওয়ায় চাপ বাড়ছে মোদি সরকারের উপর। এই পরিস্থিতিতে গ্রহণযোগ্য সমাধানসূত্র খুঁজতে মরিয়া কেন্দ্রও। কৃষক সংগঠনগুলির পক্ষে ৮ ডিসেম্বর ভারত বনধে দিল্লির সব রাস্তা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কৃষক নেতারা দাবি তুলেছেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে আইন বাতিল করতে হবে। এই পরিস্থিতিতে সমাধানসূত্র খোঁজার চেষ্টায় আগামী ৯ ডিসেম্বর বুধবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসছেন কৃষক নেতারা। আগামী বুধবারের বৈঠকে আশাব্যঞ্জক কোনও ফল বেরিয়ে আসে কিনা সেদিকে তাকিয়ে সব পক্ষই।

আরও পড়ুন- এই দেশে করোনায় মৃত সাড়ে ৬ হাজারের মধ্যে পাঁচ হাজারই পুরুষ

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...