Thursday, June 25, 2026

খেজুর গুড় আসল না নকল, বুঝবেন কী করে?

Date:

Share post:

শীতকাল মানেই খেজুরের রস আর খেজুর গুড়। খেজুর গুড়ের স্বাদ কেমন সে যে না খেয়েছে কখনোই জানবে না এবং বুঝবে না কিন্তু এই গুড় যিনি খেয়েছেন তিনি জানেন জিভে জল আনা স্বাদ এই খেজুর গুড়ের। খেজুর গুড় শুধু যে সুস্বাদু তাই নয় এর অনেক উপকারিতাও আছে। সুগারের রোগীদের চিনি খাওয়া বারণ। কিন্তু তারা গুড় খেতে পারেন। অন্তত এমনটাই মত চিকিৎসকদের। খেজুর গুড় দিয়ে পায়েস, পুলি, নাড়ু, মোয়া নানা রকমের খাবার বানানো হয়ে থাকে।

কিন্তু সব গুড় যে আসল তা নয় । ভেজাল খেজুর গুড়ে বাজার ছেয়ে যায়। তাই যখনই খেজুর গুড় কিনবেন ভালভাবে দেখে নেবেন সেটা আসল না নকল।

কিন্তু মজা হল এই গুড় আসল না নকল তা বুঝবেন কি করে ?
জেনে নিন সহজ কয়েকটি টিপস:

১) গুড় কেনার সময় ভেঙ্গে একটু চেখে দেখুন । যদি নোনতা লাগে যদি বুঝবেন এ গুড়ে ভেজাল রয়েছে ।

২) গুড়ের ধার দুই আঙ্গুল দিয়ে চেপে দেখুন । যদি নরম লাগে বুঝবেন ভালো। আর যদি বেশি শক্ত মনে হয় ভুলেও কিনবেন না।

৩) সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। কিন্তু রঙ যদি কমলা বা হলদেটে হয়, বুঝবেন এই গুড়ে রাসায়নিক মেশানো আছে। একদম কিনবেন না।

৪) কৃত্রিম গুড়ে চিনি মেশানো থাকে। তাই চকচক করে। সুতরাং খেজুর গুড় চকচকে হলে কিনবেন না।

আরও পড়ুন- সমাধানসূত্র অধরা, ভারত বনধের পর ফের ৯ ডিসেম্বর কৃষক-কেন্দ্র বৈঠক

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...